সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শুক্রবার ৩,এপ্রিল :: আজ গুড ফ্রাইডে সকাল থেকে শহর শিলিগুড়িতে যেন এক উৎসব মুখর পরিবেশ। শিলিগুড়ি শহরের অন্তর্গত প্রধান নগর এলাকার চার্চ পাশাপাশি আরো অন্যান্য চার্চ গুলিতে গুড ফ্রাইডে প্রার্থনার মাধ্যমে পালন করা হয়।
হাকিম পাড়া এলাকার চার্চে গুড ফ্রাইডে উপলক্ষে অনেকেই উপস্থিত হন। প্রভু যীশুর সামনে প্রার্থনা করেন। সংশ্লিষ্ট এলাকার চার্চের ফাদার আসিস তীরকি জানান আজ গুড ফ্রাইডে অনেকেই এসেছেন চার্চে। প্রভু যিশুর কাছে প্রার্থনা করেছেন। বিকেলের দিকে গুড ফ্রাইডে উপলক্ষে অনুষ্ঠান হয়েছে।

