পদ পেতেই বাজিমাত – ধূপগুড়িতে মহন্ত রায়ের হাত ধরে তৃণমূলে ভাঙন, শক্ত হচ্ছে বিজেপির মাটি

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ধূপগুড়ি :: শুক্রবার ৩,এপ্রিল :: দায়িত্ব পাওয়ার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ঝোড়ো ব্যাটিং শুরু করলেন বিজেপির নতুন নেতৃত্ব। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি বিধানসভার পশ্চিম মন্ডলের এসসি মোর্চার সভাপতি পদে মহন্ত কুমার রায় আসীন হতেই

ঝাড় আলতা ২ নং গ্রাম পঞ্চায়েতে বড়সড় ভাঙন ধরল শাসক শিবিরে। তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই পঞ্চায়েত থেকে এদিন দুই তৃণমূল পরিবার আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করেন।

গতকালই জেলা বিজেপির পক্ষ থেকে একাধিক নতুন মুখকে সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়েছিল। বিশেষত, গত বছর তৃণমূল ছেড়ে আসা নেতাদের ওপর ভরসা দেখিয়েছে গেরুয়া শিবির।

দুইবারের প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত সদস্য মহন্ত কুমার রায়কে এসসি মোর্চার সভাপতি করার পরই এদিন তাঁর নেতৃত্বে দলবদল কর্মসূচি পালিত হয়।

ধূপগুড়ি পশ্চিম মন্ডলের বিজেপি সহ-সভাপতি প্রসেনজিৎ সরকারের উপস্থিতিতে এই যোগদান পর্ব সম্পন্ন হয়।রাজনৈতিক মহলের মতে, ‘বিরোধীশূন্য’ তকমা থাকা ঝাড় আলতা ২ নং গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের এই ভাঙন বিজেপির আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 5 =