সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বুধবার ১৫,এপ্রিল :: আজ বাংলা নববর্ষ। নববর্ষ ঘিরে গোটা রাজ্যে উৎসবমুখর পরিবেশ। সকাল থেকেই বিভিন্ন মন্দিরে মন্দিরে পুজো দিতে ভক্তদের ভিড়। এদিন শিলিগুড়ি মা ভবানী কালী মন্দিরে দেখা গেল সকাল থেকে প্রচুর ভক্তদের সমাগম হয়েছে।
দূর দূরান্ত থেকে ভক্তরা এসেছেন মায়ের পূজো দিয়ে বাংলা নববর্ষের প্রথম দিন শুরু করতে। ধূপের ধোঁয়ায় মন্ত্র উচ্চারণে চারিদিকে এক ভক্তিমূলক পরিবেশের সৃষ্টি হয়। প্রসঙ্গত এই দিন সকাল থেকে শিলিগুড়ির বিভিন্ন মন্দিরগুলিতে ছিল ভক্তদের উপচে পড়া ভীড়।
চারিদিকে এক উৎসবমুখর আবহ। বছরের প্রথম দিনে পুজো দিতে ভক্তরা বিভিন্ন মন্দিরগুলিতে ভিড় করেন। পাশাপাশি বাজার গুলিতেও ছিল চোখে পড়ার মতো ভিড়। শিলিগুড়ির বাজার ছিল এদিন জমজমাট।

