আদিবাসী সম্প্রদায়ের উদ্যোগে দুর্গাপুরে পালিত হল ১৭২তম হুল দিবস

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: মঙ্গলবার ৩০,জুন :: দুর্গাপুরের পলাশডিহায় আদিবাসী সমাজের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হল ১৭২তম হুল দিবস।

১৮৫৫ সালের ঐতিহাসিক সাঁওতাল হুল বিদ্রোহের বীর শহিদ সিধু মুর্মু, কানহু মুর্মু, চাঁদ মুর্মু ও ভৈরব মুর্মুসহ সকল শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সূচনা হয় একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে।ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত নারী-পুরুষ, যুবক-যুবতী ও শিশুরা ঢোল, মাদল এবং আদিবাসী লোকসংগীতের তালে নৃত্য করতে করতে দুর্গাপুরের পলাশডিহা এলাকার বিভিন্ন রাস্তা পরিক্রমা করেন। তাঁদের হাতে ছিল হুল বিদ্রোহের বীর শহিদদের প্রতিকৃতি, ব্যানার ও পতাকা।

শোভাযাত্রায় গোটা এলাকা উৎসব মুখর হয়ে ওঠে। শোভাযাত্রা শেষে বীর শহিদদের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + nine =