আবারও পলাশীপাড়া কেন্দ্রে প্রার্থী নিয়ে অসন্তোষ প্রার্থী বদলের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ বিজেপির।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদীয়া :: বুধবার ২৫,মার্চ :: সোমবারের পর ফের প্রার্থী নিয়ে অসন্তোষ নদিয়ার পলাশীপাড়া বিধানসভা কেন্দ্রে। বিজেপি প্রার্থী অনিমা দত্তকে পছন্দ নয় কারোর তাই সোমবার প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল বিজেপি প্রার্থীকে।

দলেরই একাংশ বিজেপি পতাকা হাতে নিয়ে গো ব্যাক স্লোগান দেয় তাকে উদ্দেশ্য করে। আবারও নদীয়ার পলাশীপাড়া বিধানসভা কেন্দ্রের হাঁস পুকুরিয়া বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় পথ অবরোধ করে

প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি কর্মী সমর্থকরা। তাদের দাবি অনুমতি এই প্রার্থীকে তারা মেনে নেবে না।

অবিলম্বে তাকে পরিবর্তন করতে হবে। আর এই দাবি তুলেই এদিন পথ অবরোধ করে বিক্ষোভ স্থানীয় বিজেপি কর্মী সমর্থকদের। দুদিন আগেই এই কেন্দ্রে থেকে ১০৭ জন কর্মী সমর্থক মন্ডল সভাপতি সহ বিজেপি থেকে পদত্যাগ করে।

পলাশীপাড়া কেন্দ্রে বিভিন্ন জায়গায় প্রার্থী পরিবর্তনের দাবি তুলে সরব হয়েছে বিজেপি কর্মী সমর্থকরা। একইভাবে আজও পথ অবরোধ করে বিক্ষোভ শুরু করলো তারা।

তাদের দাবি অযোগ্য প্রার্থীকে তারা কোনোমতেই মেনে নেবে না। আর এমন দাবি তুলে এবার প্রতিবাদের সোচ্চার হয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব থেকে শুরু করে কর্মী সমর্থকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + nineteen =