নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বুধবার ২৫,মার্চ :: ফের প্রচারে বাঁধা দেবার অভিযোগ উঠলো শাসকের বিরুদ্ধে। বর্ধমানের ২২ নম্বর ওয়ার্ডের বাঁধপাড়া ও বালাম হাট এলাকায় নির্বাচনী প্রচারে যান বর্ধমান দক্ষিণ বিধানসভার বিজেপি প্রার্থী মৌমিতা বিশ্বাস মিশ্র।
প্রার্থীর অভিযোগ, বাঁধপাড়ায় প্রচারে গেলে তিন জন মহিলা ঝাঁটা হাতে এসে তার প্রচারে বাধা দেন।তবে তাদের সঙ্গে অন্য কেউ প্রচারে বাধা দেন নি। তবে তৃণমূল কংগ্রেসের দাবী যারা বাধা দিয়েছে তারা তৃণমূল কংগ্রেসের কেউ নন।
জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বাগবুল ইসলাম বলেন, তৃণমূল কংগ্রেস কাউকে প্রচারে বাধা দেবার কথা বলেনি।যারা বাধা দিয়েছেন তারা নিশ্চয় ক্ষুব্ধ। কারণ সারা বছর বিজেপির দেখা মেলে না তাই সাধারণ মানুষের রাগ তো হবেই।
বাধাপাড়া এলাকার বাসিন্দা যারা বিজেপি প্রার্থীর প্রচারে বাধা দেন, তারা বলেন এটা বিক্ষোভ নয়।আশা রায় বলেন,সারা বছর দেখা মেলে না বিজেপি নেতাদের।আর এখন ভোট এসেছে বলে প্রচার করছে।তাই আমরা তার প্রতিবাদ করেছি।একই কথা বলেন, এলাকার বাসিন্দা শম্পা রাহা।

