আবার আর্থিক দুর্নীতি , অভিষেক সহ একাধিকের বিরুদ্ধে ফলতা থানায় অভিযোগ

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ফলতা :: রবিবার ২১,জুন :: ফলতায় আমফান পরবর্তী ত্রাণ বণ্টিকে কেন্দ্র করে ফের সামনে এল কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ।

এই অভিযোগে অভিষেক ব্যানার্জি ও জাহাঙ্গীর খান-সহ একাধিক প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধির বিরুদ্ধে ফলতা থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি দাস।

ফলতা থানায় অভিযোগ দায়ের করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিজিৎ দাস একাধিক গুরুতর অভিযোগ তোলেন।

তাঁর দাবি, আমফান ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের জন্য কেন্দ্র সরকারের পাঠানো বিপুল পরিমাণ আর্থিক সহায়তা প্রকৃত উপভোক্তাদের হাতে পৌঁছায়নি। বরং রাজনৈতিক প্রভাব খাটিয়ে একটি সংঘবদ্ধ চক্র এই টাকা আত্মসাৎ করেছে।

অভিজিৎ দাসের অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তাঁর ঘনিষ্ঠদের নিয়ে গঠিত একটি গ্যাং তৎকালীন প্রশাসনিক আধিকারিকদের সহযোগিতায় এই দুর্নীতি সংঘটিত করেছে।

অভিযোগের তালিকায় রয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, অঞ্চল প্রধান-সহ একাধিক দায়িত্বপ্রাপ্ত পদাধিকারী।

তিনি আরও দাবি করেন, যেসব গরিব মানুষের ঘর আমফানে ভেঙে গিয়েছিল, যেসব মৎস্যজীবীর ট্রলার, বোট এবং জীবিকা সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছিল, তাঁদের অনেকেই সরকারি সহায়তার টাকা পাননি। অথচ তদন্তে উঠে এসেছে একাধিক অস্বাভাবিক তথ্য।

তাঁর বক্তব্য অনুযায়ী, একই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩০ থেকে ৫০ জন পর্যন্ত উপভোক্তার টাকা জমা পড়েছে। এমনকি একটি মোবাইল নম্বর ব্যবহার করে ৩০-৪০ জন পর্যন্ত ভুয়ো বেনিফিশিয়ারি তৈরি করা হয়েছে বলেও অভিযোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 2 =