নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আমতা :: সোমবার ১৯,মে :: হাওড়ার আমতা বিধানসভা এলাকার খড়িগেড়িয়া গ্রামে কাশমলি গ্রাম পঞ্চায়েতের প্রধান অর্চনা দলুইয়ের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় এলাকার মহিলা ও অন্যান্য লোকজন।
ওই এলাকার মানুষের অভিযোগ কাশ্মালি গ্রাম পঞ্চায়েতের প্রধান অর্চনা দলুইর স্বামী তরুণ দলুই আবাস যোজনার জন্য কুড়ি হাজার টাকা করে যেমন টাকা নিয়েছেন
তেমনি ১০০ দিনের কাজের জব কার্ডও নিজের হেফাজতে আটকে রেখেছে। এবং ১০০ দিনের কাজের টাকা থেকে ও তরুণ দলুইকে কাট মানি দিতে হয়েছে।
উল্লেখ্য বিধানসভা নির্বাচনে আমতা বিধানসভায় পরাজিত হন তৃণমূল প্রার্থী সুকান্ত পাল। আর এর পর থেকেই তরুণ দলুই ও তার পরিবার এলাকা ছাড়া। এরপরই আমতা বিধানসভা জুড়ে ক্রমশ বিজেপির প্রভাব দেখা যাচ্ছে।
এদিন এলাকার লোকজন তরুণ দলুইর বাড়িতে চড়াও হয়ে ব্যাপক ভাঙচুর চালায় পরে খবর পেয়ে ঘটনাস্থলে জয়পুর থানার পুলিশ ও সেন্ট্রাল ফোর্স এসে পরিস্থিতি সামাল দেয় ।

