নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: সোমবার ১১,মে :: পৌরপতি দিলীপ সাহা আজ সাংবাদিক সম্নেলন করে পৌর কর দেওয়ার পাশাপাশি সাধারণ মানুষকে পাশে থাকার আর্জি জানালেন।
তিনি জানান, নির্বাচন শেষ হওয়ার পর থেকেই বিভিন্ন পার্কিং, টোল গেটগুলি থেকে কালেকশন আসছে না।
এর ফলস্বরুপ পৌর কর্মীদের বেতন চালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। অথচ নির্বাচনের আগে এই পৌরসভার চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হয় রবীন্দ্র নাথ ঘোষ কে। এরপরেই এই আসনে বসেন দিলীপ সাহা।
নির্বাচনের আগে পৌরসভার ওল্ড ফান্ড থেকে শহরকে সাজিয়ে তোলার চেস্টা করা হয় এর ফলেই পৌরসভার ফান্ড নেই বলে ধারণা সাধারণ মানুষের। পৌরপতি দিলীপ সাহা আরও জানান, রাজ্য সরকারের কাছে কিছু বকেয়া রয়েছে সেটা পেলে এই সমস্যার সমাধান সম্ভব।

