ইঁট লুটের মামলায় অনুব্রতর আগাম জামিনের আবেদন খারিজ – এবার কি তবে হাইকোর্টের দরজায় যাচ্ছেন

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বোলপুর :: বুধবার ০১,জুলাই :: ইট লুঠ ও ভোট-পরবর্তী হিংসার মতো গুরুতর মামলায় অনুব্রত মণ্ডলের আগাম জামিনের আবেদন খারিজ হয়ে যাওয়ায় বীরভূমের রাজনৈতিক আঙিনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ।

ঘটনার সূত্রপাত ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পরবর্তী সময়ে। অভিযোগ, সেই সময় বোলপুরের কঙ্কালীতলা পঞ্চায়েতের পাথরঘাটা গ্রামের একটি ইটভাটা থেকে প্রায় ৩০ লক্ষ টাকা মূল্যের ইট লুঠ করা হয়।

ইটভাটার মালিক শুভেন্দু বিকাশ মণ্ডলের অভিযোগ, প্রায় ১০০টি ট্রাক্টর ব্যবহার করে এই লুঠপাট চালানো হয়।

এই ঘটনার নেপথ্যে কঙ্কালীতলা পঞ্চায়েতের তৎকালীন উপপ্রধান মামন শেখ ও তাঁর অনুগামীদের হাত রয়েছে বলে অভিযোগ ওঠে। সেই অভিযোগের সূত্র ধরেই মূল চক্রান্তকারী হিসেবে উঠে আসে অনুব্রত মণ্ডলের নাম।

মঙ্গলবার সিউড়ির জেলা আদালত ভোট-পরবর্তী হিংসা সংক্রান্ত একটি মামলায় অনুব্রত মণ্ডলের করা আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছে । এখন দেখার তাঁর আইনজীবীরা কি এবার উচ্চ আদালতে আগাম জামিনের আবেদন করবেন ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + 15 =