ইংরেজবাজারে এখনো প্রার্থী দিতে পারলেন না বিজেপি, ধোঁয়াশায় নেতৃত্ব থেকে কর্মীরা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শুক্রবার ২০,মার্চ :: ইংরেজবাজারে এখনো প্রার্থী দিতে পারলেন না বিজেপি, ধোঁয়াশায় নেতৃত্ব থেকে কর্মীরা। তাই ভোট প্রচারে বেরিয়ে বিজেপি কাউন্সিলর সহ পরিবারের ভোট চাইলেন তৃণমূল প্রার্থী আশীষ কুন্ডু।

শুক্রবার ইংরেজবাজার পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের কলতাপাড়া এলাকায় তৃণমূলের সমর্থনে ভোট প্রচার করেন প্রার্থী আশীষ কুন্ডু, সেই সময়

বিজেপির কাউন্সিলর সুতপা মুখার্জি তার পরিবার নিয়ে গেটের সামনে দাঁড়িয়ে তাকে স্বাগত জানান, তারপর প্রার্থী কাউন্সিলরের কাছে আবেদন করেন তার পরিবার সহ ভোট যেন তৃণমূল কংগ্রেসে দেন।এ বিষয়ে প্রার্থী বলেন সে আমার বোনের মত তাই তার পরিবারের গুরুজনদের প্রণাম করে ভোট চাইলাম।

তিনি আরো বলেন, বিজেপি এখন পর্যন্ত প্রার্থী দিতে পারলেন না, বিগত দিনে যিনি বিজেপির বিধায়ক ছিলেন তাকে মানুষ কাছে পায়নি এলাকার কোন উন্নয়নও করেনি, তাই ইংরেজ বাজারের মানুষ এবার তৃণমূলকে দুহাত ভরে আশীর্বাদ করবে।

অন্যদিকে ইংরেজবাজারের বিজেপি কাউন্সিলর সুতাপা মুখার্জি বলেন যে কোন দলেরই প্রার্থী আসতে পারে তার অধিকার অনুযায়ী ভোট চাইতে পারে তাই আমার পরিবারের ভোট চাইলেন।

পাড়াতে প্রচারে এসেছেন তাই তাকে স্বাগত জানিয়েছি তবে যতই ভোট প্রচার করুক তৃণমূল এখানে কোনমতেই জিততে পারবে না বিজেপি বিপুল ভোটে জয়যুক্ত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 5 =