নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হলদিবাড়ি :: শুক্রবার ২০,মার্চ :: বৃহস্পতিবার হলদিবাড়ি শহরের ৮ নং ওয়ার্ডে একটি যোগদান সভার আয়োজন করা হয়। উক্ত সভায় মেখলিগঞ্জ বিধানসভার বিধায়ক তথা তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী পরেশ চন্দ্র অধিকারীর হাত ধরে
হলদিবাড়ি টাউন মণ্ডলের যুব মোর্চার সহ সভাপতি সুদেব কর্মকার সহ ১১ টি পরিবার বিজেপি দল পরিত্যাগ করে তৃনমূল কংগ্রেস দলে যোগদান করলেন। উক্ত যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলদিবাড়ি
শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অমিতাভ বিশ্বাস,হলদিবাড়ি শহর যুব তৃনমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ সিনহা ,হলদিবাড়ি ব্লক যুব তৃনমূল কংগ্রেসের সভাপতি প্রশান্ত কুমার রায়,
হলদিবাড়ি শহর INTTUC সভাপতি খতিবর রহমান,হলদিবাড়ি পৌরসভার চেয়ারম্যান সৌরভ রায় (পিয়াল) , কাউন্সিলর – নিখিল দত্ত ,বিশ্বজিৎ সরকার (গোপেন),সহ অন্যান্য বিশিষ্ট নেতৃত্ব।
আজকের এই যোগদান নিয়ে কি বললেন মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী পরেশ চন্দ্র অধিকারী এবং যুব মোর্চার সহ সভাপতি সুদেব কর্মকার চলুন শুনে নেওয়া যাক তাদের বক্তব্য।

