নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ধূপগুড়ি :: রবিবার ১৯,এপ্রিল :: “ইউপিতে বুলডোজার শুধু রাস্তা বানায় না,মাফিয়াদেরকেও চাপা দেয়, হিন্দু যেখানেই থাকবেন তার সুরক্ষা করা হবে” জনসভা থেকে বললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ।
শনিবার দুপুরে ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নরেশ রায়ের সমর্থনে ঠাকুরপাঠ ফনির মাঠে জনসভা করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ। সেখানে প্রায় ২৫ মিনিট বক্তব্য রাখেন তিনি।
বক্তব্যের শুরুতে উত্তরবঙ্গের রাজবংশী সম্প্রদায়, বীর চিলা রায়, ঠাকুর পঞ্চানন বর্মা, চা বাগানের শ্রমিক সহ রামকৃষ্ণ পরমহংস, স্বামী বিবেকানন্দ, ক্ষুদিরাম বসু, রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলেন।
এরপর তিনি বলেন,”এখানে প্রথমে কংগ্রেস তারপর সিপিএম এখন তৃণমূল কংগ্রেসের ১৫ বছরে সবকিছু শেষ। এখন এই বাংলায় লুট, বঞ্চনা চলছে,মা বোনেরা অসুরক্ষিত।”
তিনি আরো বলেন,”২০১৭ সালের আগে উত্তরপ্রদেশেও এই পরিস্থিতি ছিল কিন্তু এরপর ডাবল ইঞ্জিনের সরকার কেমন হয় উত্তরপ্রদেশে গিয়ে দেখুন।
ওখানে সব চাঙ্গা, ওখানে লাভ জেহাদ নেই, রাস্তায় নামাজ নেই, মসজিদের আওয়াজ বাইরে বের হয় না, ওখানে বেটি সুরক্ষিত।
ইউপিতে শুধু বুলডোজার রাস্তা বানায় না, মাফিয়াদেরকেও চাপা দেয়।” তিনি আরো বলেন, ডবল ইঞ্জিনের সরকার হলে কোনো ঘুসপেটিয়া ঢুকতে পারবে না , হিন্দু যেখানেই থাকবেন তার সুরক্ষা করা হবে”

