ইডি গ্রেপ্তার করল প্রাক্তন দমকল মন্ত্রী ও তৃনমূল নেতা সুজিত বসুকে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: সোমবার ১১,মে :: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হল তৃণমূল নেতা তথা প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে।

প্রায় ১০ ঘন্টা জেরা করার পর গ্রেপ্তার করা হয় প্রাক্তন মন্ত্রীকে। তদন্তে অসহযোগিতার অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে।

বিস্তারিত খবর আসছে !!

  • বিধানসভা ভোটের আগে থেকেই নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুকে একাধিকবার তলব করেছিল ইডি। তবে ভোটের ব্যস্ততার কারণ দেখিয়ে তিনি হাজিরা এড়িয়েছিলেন এবং বিষয়টি আদালতকেও জানিয়েছিলেন। পরবর্তীতে হাইকোর্টের নির্দেশে তিনি ইডির দপ্তরে হাজিরা দেন।
  • তদন্তের স্বার্থে এর আগে কেন্দ্রীয় সংস্থা সুজিত বসুর বাড়ি, অফিস এবং তাঁদের পারিবারিক ধাবাতেও তল্লাশি চালিয়েছিল। শুধুমাত্র সুজিতই নন, তাঁর পুত্র সমুদ্র বসু এবং পরিবারের অন্যান্য সদস্যদেরও ডেকে পাঠিয়ে তাঁদের বয়ান নথিভুক্ত করা হয়েছিল।

          তথ্য সুত্র :: উত্তরবঙ্গ সংবাদ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × one =