ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ার যুগে বিশ্বকর্মা পূজার সাথে সাথে মোবাইলে পুজো করেন পুরোহিত

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: শনিবার ১৯,সেপ্টেম্বর :: ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ার যুগে বিশ্বকর্মা পূজার সাথে সাথে মোবাইলে পুজো করেন নিজস্ব এবং পরিবারের এবং বন্ধু-বান্ধবের সকলের মোবাইল পূজা করলেন কোচবিহারের সমাজকর্মী শংকর রায়|

সকলেই যেমন গাড়ি বাইক এবং কারখানার মেশিন এবং লোহার জিনিস পুজো দিয়ে থাকেন। তেমনি মোবাইলেও পুজো দেওয়া উচিত বলে তিনি মনে করেন ।

তিনি আরো জানান দীর্ঘ কয়েক বছর ধরে বিশ্বকর্মা পুজো করে আসছেন । তার সাথে নিজের গাড়ি এবং বিভিন্ন যন্ত্রপাতি সোশ্যাল মিডিয়ার এবং ইন্টারনেটের যুগে মোবাইল এখন একটি গুরুত্বপূর্ণ ডাইরি হয়ে গিয়েছে।

সেই মোবাইল ঠাকুরের আসনে সিংহাসনে রেখে পূজা করেন শংকর রায়। তিনি বলেন মোবাইলে এখন বিভিন্ন নথি থাকে। জমা রয়েছে তার সাথে ব্যাংক অ্যাকাউন্ট এবং গুগল প্লে ফোন পে সমস্ত মোবাইলের সাথে করতে হয় ।

সেই মোবাইলে যেন ভালো থাকে ঠাকুরের কাছে প্রার্থনা করে সমস্ত মোবাইল পুজো করলেন পুরোহিত। তার সাথে নিজেও ধুপকাটি মোমবাতি জ্বালিয়ে পুজো দেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + ten =