‘ইন্দোরের মতো বর্ধমানও হবে গ্রিন সিটি, ক্লিন সিটি’— কোদাল হাতে পুকুর সংস্কারে নেমে বার্তা শিল্প প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্রের

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: সোমবার ২৯,জুন :: ইন্দোরের আদলে বর্ধমানকে ‘গ্রিন সিটি, ক্লিন সিটি’ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষার বার্তা দিলেন বর্ধমান দক্ষিণের বিধায়িকা তথা রাজ্যের শিল্প প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র।

বর্ধমান ভবন (ডিএম বাংলো সংলগ্ন, কালনা রোড) থেকে কর্মসূচির সূচনা হয়। এরপর বর্ধমান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আমবাগান রেলওয়ে কলোনি এলাকায় একটি পুকুর সংস্কার ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে নিজেই কোদাল হাতে নেমে পড়েন প্রতিমন্ত্রী।

এদিন স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি ও কর্মীদের সঙ্গে নিয়ে পুকুর সংস্কারের কাজে অংশগ্রহণ করেন মৌমিতা বিশ্বাস মিশ্র।

তিনি বলেন, “ইন্দোর যেমন পরিচ্ছন্ন শহর হিসেবে দেশের কাছে দৃষ্টান্ত স্থাপন করেছে, তেমনই বর্ধমানকেও গ্রিন সিটি, ক্লিন সিটি হিসেবে গড়ে তুলতে হবে। পরিবেশ রক্ষা ও জলাশয় সংরক্ষণে সকলের অংশগ্রহণ অত্যন্ত জরুরি”।

এই কর্মসূচির মাধ্যমে শহরের জলাশয় সংরক্ষণ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সাধারণ মানুষের মধ্যে পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির বার্তা দেওয়া হয়। স্থানীয় বাসিন্দারাও এই উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার দাবি জানান।

এদিন পুরো কর্মকান্ডার সঙ্গে যুক্ত সুধীর রঞ্জন সাউ জানান শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শকে পাথেও করেই আমাদের এই অনুষ্ঠান আজকের ক্লিন বর্ধমান গ্রীন বর্ধমান,

আজকের দিনে যেভাবে ডেঙ্গু , মাছির উপদ্রব বেড়েছে সাধারণ মানুষের মধ্যে রোগ জীবাণু ছড়িয়ে পড়ছে, সেটাকে মাথায় রেখে মাননীয় প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির স্বচ্ছ ভারত অভিযান সঙ্গে করে নিয়েই আমাদের আজকের এই প্রচেষ্টা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − seven =