উড়িষ্যা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ শামশেরগঞ্জের কামালপুরের করিম শেখ—চিন্তায় পরিবার,

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শামশেরগঞ্জ :: শুক্রবার ২৬,জুন :: মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জ থানার কামালপুর গ্রামের বাসিন্দা করিম শেখ গত প্রায় ৯ দিন ধরে নিখোঁজ। উড়িষ্যার ব্যান্ডেগ্রাম এলাকা থেকে বাড়ি ফেরার পথে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যায়নি বলে জানিয়েছে পরিবার।

পরিবার সূত্রে জানা গিয়েছে, করিম শেখ ওই এলাকার স্থানীয় কন্ট্রাকটার বকুলের অধীনে রাজমিস্ত্রির কাজ করতেন।রোজার ঈদের কয়েকদিন পর তিনি কাজের উদ্দেশ্যে উড়িষ্যার ব্যান্ডেগ্রামে যান এবং প্রায় দু’মাস সেখানে কাজ করেন। শারীরিক অসুস্থতার কারণে তাঁকে বাড়ি ফেরার জন্য বাসে তুলে দেন কন্টাকটার বকুল।

এরপর পরিবারের সঙ্গে শেষ যোগাযোগের পর তিনি আর বাড়ি পৌঁছাননি। কয়েকদিন ধরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পাওয়ায় গতকাল শামশেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবার।

নিখোঁজ করিম শেখের পরিবারে এখন গভীর উদ্বেগ ও কান্নার পরিবেশ। স্ত্রী, তিন সন্তান ও বৃদ্ধ মা প্রতিদিনই চোখের জল ফেলছেন আশায় বুক বেঁধে অপেক্ষা করছেন। বড় মেয়ের বয়স ১৯ বছর। আর্থিকভাবে দুর্বল এই পরিবারের একমাত্র উপার্জনকারীকে হারিয়ে দিশেহারা অবস্থায় রয়েছে সকলে

বাড়ির অবস্থাও ভালো না সেই আগের যুগের একটি টিন দেওয়া বাড়ি। স্থানীয় মানুষজনও ঘটনায় উদ্বিগ্ন এবং সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে খোঁজ চালানোর আবেদন জানানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + 14 =