নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: রবিবার ১৭,মে :: উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের একাধিক প্রকল্পে আর্থিক অনিয়মের অভিযোগ তুলে তদন্তের নির্দেশ দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামানিক।
শনিবার উত্তরকন্যায় রিভিউ বৈঠকে তিনি প্রকল্পগুলির খরচের হিসাব খতিয়ে দেখার নির্দেশ দেন আমলাদের।
মন্ত্রী দাবি করেন, কোচবিহারের রবীন্দ্র ভবন নির্মাণে দেড় কোটি টাকা খরচ হলেও পরে সংস্কারের জন্য ৮ কোটি টাকা ব্যয় দেখানো হয়েছে। এই ধরনের একাধিক প্রকল্পে গরমিল রয়েছে বলে অভিযোগ তুলে তদন্তের কথা জানান তিনি।

