উত্তর হাওড়া বৃষ্টির জমা জলে ভোগান্তির শিকার এলাকাবাসী

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: শনিবার ২,মে :: বৃষ্টি হলে যেন উত্তর হাওড়া জলে ভেসে যায় লিলুয়া মিরপাড়া এলাকার স্থানীয় বাসিন্দাদের বক্তব্য তাদের এই সমস্যা দীর্ঘদিনের বৃষ্টি হলেই হাঁটু সমান জল জমে যায় এই ঘটনা নতুন কোন নেয় । এইখানে যারা থাকেন তারা অভ্যস্ত হয়ে গিয়েছেন ।

বৃষ্টি হলেই তাদের জল পা মাড়িয়ে যাতায়াত করতে হয়। এমনকি স্কুল পড়ুয়াদের যাতায়াতেও চরম অসুবিধায় পড়তে হয়। একা লিলুয়া মীরপাড়া নয় উত্তর হাওড়া একাধিক জায়গা রয়েছে সীতানাথ বোস লেন সহ বেশ কিছু জায়গা, বৃষ্টি হলেই জল জমে যায় রাস্তায় কিছু কিছু জায়গায় জল ঘরের মধ্যেও ঢুকে যায়।

যদিও পাম্প চালালে বেশ কিছু জায়গায় জল নেমে গেল উত্তর হাওড়া বেশ কিছু জায়গায় জল জমে থাকে প্রায় তিন থেকে চার দিন। প্রশাসনকে বারবার জানালেও কোনরকম লাভ হয় না এই সমস্যা কবে মিটবে তা তারাও জানেন না।

তাদের বক্তব্য অল্প বৃষ্টি হলে এক সপ্তাহ জল জমে থাকে আর যদি বেশি বৃষ্টি হয় তাহলে ১০ থেকে ১৫ দিনও জল জমে থাকে । জল কেন জমে থাকে তা জিজ্ঞেস করলে তারা জানান নিকাশি ব্যবস্থা নেই বলে এই জল জমে যায়।

এই বিষয়ে হাওড়া কর্পোরেশনের আধিকারিক সঙ্গে কথা বললে তিনি নাম প্রকাশ না করার শর্তে জানালেন বৃষ্টি ভোটের দিন রাত্রিবেলা হয় তারপর বেশ কিছু এলাকায় জল জমে যায়। তাদের ১৮টি পাম্প বিভিন্ন জায়গায় চালানো হয়েছে বেশ কিছু এলাকা জল নেমেও গেছে

তারপরও কিছু কিছু জায়গা থেকে জল জমে থাকার খবর আসলে সেখানে আরো পাম্প লাগিয়ে জল বের করার চেষ্টা চালানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × one =