নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রামেশ্বরপুর :: বৃহস্পতিবার ৩,সেপ্টেম্বর :: এখানকার হযরত মোল্লার কাচা বাড়ি বর্ষায় ভেঙে পড়ল ।
হযরত মোল্লা শারীরিকভাবে অসুস্থ , তার স্ত্রী বিভিন্ন রকমের কাজ করে এবং লোকের বাড়ির পরিচারিকার কাজ করে সংসার চালায় । তাদের একমাত্র ছেলে পড়াশুনো করে, আর ২১ দিন পরে উচ্চ মাধ্যমিক (ফাস্ট সেমিস্টার) পরীক্ষা দেবে ।
মাটির দেওয়াল ত্রিপল এর চাল দেওয়া বাড়িতে যেমন তেমন করে বসবাস করে । পাকা বাড়ি তৈরি করার মতন সামর্থ্য পরিবারের নেই । বহুদিন ধরেই এই মাটির বাড়িটি জরাজীর্ণ অবস্থা । এই কদিনের বৃষ্টিতে সেই মাটির বাড়ি ভেঙে পড়ল।
পরিবারের অভিযোগ- বহুবার স্থানীয় মেম্বারকে জানিয়েছে সরকারি ঘরের জন্য । কিন্তু তারা কোনরকম ঘর পায়নি । যদিও এই বিষয়ে স্থানীয় রামেশ্বরপুর বরুনহাট পঞ্চায়েতের প্রধান কালাম গাজি সাহায্যের আশ্বাস দিয়েছেন ।

