উত্তেজনা কীর্ণাহারের লডাঙা গ্রামে – দুই পক্ষের সংঘর্ষে নিহত এক, আহত একাধিক

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কীর্ণাহার :: রবিবার ৭,জুন :: দুই পক্ষের দীর্ঘদিনের বিবাদের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষে প্রাণ হারালেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে কীর্ণাহার থানার লডাঙা গ্রামে। মৃতের নাম শেখ মকসুদ (৪৯)।

এই ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। স্থানীয় সূত্রে খবর, প্রায় এক বছর আগে গ্রামের মসজিদে মৌলভী নিয়োগকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সূত্রপাত হয়।

সেই বিবাদের জেরেই শনিবার রাতে ফের উত্তেজনা ছড়ায় এবং তা সংঘর্ষের রূপ নেয়। অভিযোগ, উভয় পক্ষের মধ্যে ব্যাপক মারামারি শুরু হয়, যার ফলে একাধিক ব্যক্তি আহত হন। খবর পেয়ে কীর্ণাহার থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেখ মকসুদের মৃত্যু হয়। ঘটনায় আহত মকসুদের কাকা শেখ লাল অভিযোগ করে বলেন, “শনিবার রাতে লাঠিসোটা, ধারালো অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র নিয়ে গ্রামের শেখ রবু, শেখ মিরাজ ও তাদের দলবল আমাদের উপর হামলা চালায়।”

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লেও পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে অভিযুক্ত পক্ষের প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + eight =