নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: বৃহস্পতিবার ২৩,এপ্রিল :: নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে আসানসোল শিল্পাঞ্চল জুড়ে শুরু হয়েছে মোটরসাইকেল আরোহীদের চেকিং।
উপযুক্ত কারণ ছাড়া মোটরসাইকেল নিয়ে রাস্তায় বেরোলে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। আসানসোলের ভগৎ সিং মোড়ে বাইক আরোহীদের চেকিং করা হচ্ছে। বিনা কারণে রাস্তায় গাড়ি নিয়ে বেরোলে সেই গাড়ি বাজেয়াপ্ত করা হচ্ছে।

