উস্তিতে ঝুলন্ত দেহ উদ্ধার, এসআইআর আতঙ্কে আত্মহত্যার অভিযোগে উত্তপ্ত এলাকা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: উস্তি :: বুধবার ৪,মার্চ :: দক্ষিণ ২৪ পরগনার উস্তি থানা এলাকার ঘোলা নোয়াপাড়ায় এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় । মৃতের নাম রফিক আলী গাজী (৩৮)।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়ির একটি ঘর থেকে তার ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের সদস্যরা। খবর দেওয়া হলে উস্তি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পরিবারের অভিযোগ, এসআইআর সংক্রান্ত আতঙ্কের জেরেই আত্মঘাতী হয়েছেন রফিক।

পরিবারের দাবি, রফিক পূর্বে একাধিকবার ভোট দিয়েছেন এবং ভোটার তালিকায় তার নাম ছিল। কিন্তু সাম্প্রতিক এসআইআর প্রক্রিয়ার পর ভোটার তালিকায় তার নামের পাশে ‘বিচারাধীন’ স্ট্যাম্প মারা হয়। এরপর থেকেই তিনি চরম মানসিক চাপে ভুগছিলেন।

পরিবার সূত্রে আরও জানা যায়, ভোটাধিকার নিয়ে অনিশ্চয়তা ও প্রশাসনিক জটিলতার আশঙ্কায় তিনি আতঙ্কিত হয়ে পড়েছিলেন। মৃতের পরিবারের পক্ষ থেকে নির্বাচন কমিশনারের বিরুদ্ধে উস্তি থানায় এফআইআর দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × four =