নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রায়না :: বুধবার ৪,মার্চ :: পূর্ব বর্ধমানের রায়না থানা এলাকার বর্ধমান-আরামবাগ রোডের মিরেপোতা বাজার সংলগ্ন জহুরী পুকুর এলাকায় এক ব্যক্তি গুরুতরভাবে আহত হন মঙ্গলবার রাতে । স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার জেরে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে ছিলেন তিনি।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় সেহারা বাজার ফাঁড়ির পুলিশ। আহত ব্যক্তিকে উদ্ধার করে তড়িঘড়ি বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতাল-এ পাঠানো হয় চিকিৎসার জন্য। আহত ব্যক্তির নাম অমিত পাল।
তাঁর বাড়ি গোঘাট থানা এলাকার বাঘারপাড়া গ্রামে বলে জানা গেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে।

