নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাদুড়িয়া :: মঙ্গলবার ২৬,মে :: উত্তর ২৪ পরগনা বসিরহাট মহকুমা বাদুড়িয়া পৌরসভার পুরা এলাকার দীপঙ্কর ভট্টাচার্য চেয়ারম্যানের ওয়ার্ডের আমবাগান থেকে গভীর রাতে এলাকার মানুষ দেখতে পায়
তার পার্টি অফিস থেকে ভ্যানে করে বান্ডিল বান্ডিল ও গোছা গোছা লাঠি অন্যত্র সরিয়ে নিয়ে যাচ্ছে দীপঙ্কর ভট্টাচার্য ও তৃণমূলের কর্মী সমর্থকরা ।
পার্টি অফিসের সামনে বান্ডিল বান্ডিল নথি আগুনে পুড়িয়ে দিচ্ছে । এলাকার মানুষ খবর পেয়েই বাদুড়িয়া থানার পুলিশকে খবর দেয় । বাদুড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে গেলেই তৃণমূলকর্মীরা সমর্থকরা সেখান থেকে পালায় ।
এরপর পুলিশ ওই পার্টি অফিস থেকে এবং পাশেই একটি নির্জন বাগানবাড়ি থেকে হাজার হাজার সরকারি ত্রিপল এবং আরো কিছু ত্রাণ সামগ্রী উদ্ধার করে পুলিশ ।
সরকার পরিবর্তন হলেও এখনো মানুষের মধ্য থেকে আতঙ্ক কাটেনি তাই প্রত্যক্ষদর্শীরা আতঙ্কের মধ্যেই কিছু কথা বলল, পাশাপাশি আতঙ্কের কথা স্বীকারও করলো । এই বিষয়ে বিজেপির পক্ষ থেকে বাদুড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

