একসময়ের “বামদুর্গ” গড়বেতা থেকে গেরুয়া শিবিরের “পরিবর্তন” যাত্রার সূচনা!

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: গড়বেতা :: সোমবার ২,মার্চ :: একাধিক কর্মসূচির মধ্য দিয়ে গড়বেতা থেকে বিজেপির পরিবর্তন যাত্রার সূচনা, উপস্থিত কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ও বিরোধী দলনেতা।

পশ্চিম মেদিনীপুর জেলার একসময়ের বাম দুর্গ হিসেবে পরিচিত ছিল গড়বেতা। বিধানসভা নির্বাচনের পূর্বে গেরুয়া শিবির তাদের রথযাত্রা কর্মসূচি শুরু করল।এই দিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ একাধিক কেন্দ্রীয় ও রাজ্যে নেতৃত্ব। এই দিন এই পরিবর্তন যাত্রায় কয়েক হাজার বিজেপি কর্মী সমর্থক শামিল হয়েছেন। শুভেন্দু বলেন শুধু ভয় কাটিয়ে দিন, জয় আপনাদের নিশ্চিত।

এটা মেদিনীপুরের ক্ষুদিরামের মাটি। তিনি ব্রিটিশদের তাড়িয়ে ছিলেন। মেদিনীপুরে অনুশীলন কেন্দ্র গড়ে সাধারণ মানুষকে একত্রিত করেছিলেন ভারতের স্বাধীনতা আনার জন্য। যারা সরকারি কর্মচারীদের ডিএ দিতে পারেনা তারা কিভাবে রাজ্যের মানুষকে উন্নয়ন দিতে পারবে।

আপনারা ঐক্যবদ্ধভাবে একজোট হয়ে এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আপনাদের মূল্যবান ভোটটি পদ্মফুলে দিন আগামী দিনে আমরা এই রাজ্যের উন্নয়ন করব।

তৃণমূলের সাথে আর মানুষ নেই, তৃণমূলের সঙ্গে দালাল গুলো রয়েছে। সারা রাজ্যে আইনশৃংখলার অবনতি হচ্ছে। এর সমাধান একটাই এই সরকারের পতন আর মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two − 1 =