এবার উচ্ছেদের খাঁড়া চুঁচুড়ার দোকানদারদের ঘাড়ে – কোর্ট চত্তর ও ঘড়ি মোড় এলাকার দোকানদাররা কোথায় যাবেন পুজোর আগে !!!!

জাকির আলী :: সংবাদ প্রবাহ :: চুঁচুড়া :: বৃহস্পতিবার ১৭,সেপ্টেম্বর :: বুধবার পূর্ত দপ্তরের আধিকারিকরা চুঁচুড়া থানার পুলিশকে সঙ্গে নিয়ে কোর্ট চত্বরের বিভিন্ন দোকানে গিয়ে উচ্ছেদের সময় বেধে দেন। বিভিন্ন দোকানে গিয়ে সরে যাওয়ার নেওয়ার কথা জানিয়ে দেন আধিকারিকরা।

এ দিন হঠাৎ এসে পুলিশ আর পূর্ত দপ্তরের আধিকারিকরা দোকান তুলে দিতে নির্দেশ দিয়েছেন। এক দোকানদার বলেন, ‘আমাদের কোনও সময় দেওয়া হচ্ছে না। এত জিনিস একদিনে কী ভাবে সরাব?’

দোকানদারদের কথায়, ‘পুজোর আগে এই ভাবে উচ্ছেদ এখন মৃত্যু ছাড়া উপায় নেই। পরিবার নিয়ে পথে বসতে হবে।’

চুঁচুড়া ঘড়ি মোড়, কোর্ট চত্বর, মাঠের ধার ও জেলাশাসক কার্যালয় সংলগ্ন এলাকায় বেআইনি দোকানদার উচ্ছেদ অভিযান শুরু। বৃহস্পতিবারের মধ্যেই দোকানদারদের উঠে যাওয়ার নোটিস দেওয়া হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 11 =