এলাকার স্পর্শকাতর বুথ গুলো পরিদর্শন করলেন, মালদার জেলাশাসক রাজনবীর সিং কাপুর

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: রবিবার ১৯,এপ্রিল :: মালদায় আসন্ন বিধানসভা নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন করতে জেলার বিভিন্ন এলাকার স্পর্শকাতর বুথ গুলো পরিদর্শন করলেন, মালদার জেলাশাসক রাজনবীর সিং কাপুর ও পুলিশ সুপার অনুপম সিং।

কথা বললেন সাধারণ মানুষের সাথে। মালদার পুলিশ সুপার জানিয়েছেন, ২৩ তারিখ ভোটের দিন ১৭২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও তিন হাজারের বেশি রাজ্য পুলিশ মোতায়েন থাকবে মালদা জেলায়।

নির্বিঘ্নে শান্তিপূর্ণ ভোট কড়াই তাদের লক্ষ্য।এদিন দুপুরে মালদা বিধান সভা, হবিবপুর বিধান সভা ও গাজোল বিধান সভার বুথ গুলো ঘুরে দেখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − six =