করিমপুরে তৃণমূলের দলীয় কার্যালয় পুনরুদ্ধার করল কংগ্রেস।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: করিমপুর :: বুধবার ৬,মে :: তৃণমূলের দখল করা দলীয় কার্যালয় পুনরুদ্ধার করল কংগ্রেস। নদীয়ার করিমপুর ২ ব্লকের নতি ডাঙ্গা ১ নম্বর অঞ্চল দলীয় কার্যালয় এতদিন তৃণমূলের দখলে ছিল।

রাজ্যে পালাবদলের সাথে সাথে এবার তৃণমূলের কাছ থেকে কংগ্রেসের সেই দলীয় কার্যালয় পুনরুদ্ধার করল কংগ্রেস। এদিন করিমপুরের কংগ্রেস প্রার্থী পূজা রায় চৌধুরী নিজে কর্মী সমর্থক নিয়ে গিয়ে তৃণমূলের কাছ থেকে দলীয় কার্যালয় পুনরুদ্ধার করে।

তৃণমূলের পতাকা নামিয়ে কংগ্রেসের পতাকা ও ব্যানার লাগিয়ে দেওয়া হয়। একই সাথে মুছে দেওয়া হয় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের নাম। এর আগে কংগ্রেসের এই দলীয় কার্যালয়টি তৃণমূল দখল করে রেখেছিল। এবার সেটিকে পুনরুদ্ধার করল সেই কংগ্রেসই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × three =