কলেশ্বর–কান্দি রাজ্য সড়কের পাশে অজ্ঞাত পরিচয় যুবতীর দেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বড়ঞা :: শনিবার ১৮,জুলাই :: মুর্শিদাবাদের বড়ঞা থানার অন্তর্গত কলেশ্বর–কান্দি রাজ্য সড়কের পাশে হারিমাটি মোড় সংলগ্ন এলাকা থেকে এক অজ্ঞাতপরিচয় যুবতীর দেহ উদ্ধারকে ঘিরে শনিবার সকালে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কয়েকজন বাসিন্দা ওই রাজ্য সড়ক দিয়ে যাওয়ার সময় রাস্তার ধারে এক যুবতীর নিথর দেহ পড়ে থাকতে দেখেন। এরপর তারা বড়ঞা থানার পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। মৃতার পরিচয় এখনও জানা যায়নি। কী কারণে ওই যুবতীর মৃত্যু হয়েছে এবং কীভাবে তাঁর দেহ সেখানে এল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে বড়ঞা থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 5 =