কাঁথির সহপাঠীদের কাছে শুভেন্দু আজও তাদের “বুবাই দা”

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাঁথি :: শনিবার ৯,মে :: মেদিনীপুরের বাসিন্দা শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হওয়ার খবরটি তাঁর কলেজের সহপাঠী ও পুরনো বন্ধুদের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি করেছে। কাঁথি শহর উৎসব শুরু হয়েছে। শিশু থেকে মহিলা, সকলেই আনন্দে মাতোয়ারা।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরে শুভেন্দু অধিকারী হয়তো রাজ্যের সবচেয়ে শক্তিশালী নেতা হয়েছেন, কিন্তু তাঁর পুরনো বন্ধুদের কাছে তিনি সেই একই সরল ও অমায়িক বুবাই দা-ই রয়ে গেছেন।তাঁর স্কুল বন্ধু গোপালকৃষ্ণ দাস পুরনো স্মৃতিচারণ করে বলেন যে, ১৯৮৯ সালে কাঁথি প্রভাত কুমার কলেজে একাদশ শ্রেণিতে কমার্স নিয়ে ভর্তি হয়েছিলেন। ছাত্র জীবনে খুবই ছাত্রদরদী নেতা ছিলেন। শুভেন্দু ছাত্রজীবন থেকেই একজন স্থির ও সমস্যা সমাধানকারী ব্যক্তিত্ব ছিলেন।

বন্ধুগোপাল কৃষ্ণ দাসের মতে, শুভেন্দু কলেজের দিনগুলিতে বেশ লাজুক ছিলেন, কিন্তু তাঁর কর্মনিষ্ঠা তাঁকে ছাত্র ও অধ্যাপক উভয়ের কাছেই সমান জনপ্রিয় করে তুলেছিল। সবাই তাঁর স্মৃতিশক্তির প্রশংসা করত। এমনকি সেই সময়েও তিনি শত শত ফোন নম্বর মুখস্থ বলতে পারতেন।

রাজনৈতিক উচ্চতা ধীরে ধীরে বাড়তে থাকলেও থাকলেও এখনও যে শুভেন্দুর পা মাটিতেই রয়েছে তা বেশ জোর দিয়েই বললেন গোপালবাবু। তাঁরা গর্বিত যে তাঁদের নিজেদের বুবাইদা এখন রাজ্যের দায়িত্ব নিচ্ছেন।

বন্ধুরা বিশ্বাস করে যে শুভেন্দু যতই উঁচুতে উঠুক না কেন, সে তার শিকড় এবং পুরনো বন্ধুদের কখনও ভুলবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven − two =