নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাড়োয়া :: সোমবার ২৯,জুন :: হাড়োয়া থানার অন্তর্গত হাড়োয়া গ্রাম পঞ্চায়েতের ভিগের আটি এলাকার ঘটনা। স্থানীয় আদিবাসী সমাজের দাবি এলাকার বুথ সভাপতি সিরাজ মোল্লা দীর্ঘদিন আদিবাসী সম্প্রদায়ের ওপর নিপীড়ন অত্যাচার চালিয়েছে ।
শুধু তাই নয় তাদের প্রত্যেকের কাছ থেকে উন্নয়নমূলক কাজ হওয়ার জন্য সেখান থেকে প্রায় ৪০ লক্ষ টাকা কাটমানি নিয়েছেন তৃণমূল নেতা সিরাজ মোল্লা মূলত তারই প্রতিবাদে হাতে তীর ধনুক এবং ঝাঁটা নিয়ে অভিযুক্ত তৃণমূল নেতা সিরাজ মোল্লার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখায় আদিবাসী সমাজ । খবর পেয়ে ঘটনাস্থলে আসেন হাড়োয়া থানার পুলিশ।

