কান্দি পৌরসভার পৌরপিতার পদ থেকে ইস্তফা জয়দেব ঘটকের

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কান্দি :: শুক্রবার ১৯,জুন :: মুর্শিদাবাদের কন্দি পৌরসভার পৌরপিতার পদ থেকে ইস্তফা দিলেন জয়দেব ঘটক। শুক্রবার দুপুরে কান্দি মহকুমা শাসকের দপ্তরে তিনি নিজের পদত্যাগপত্র জমা দেন।

সূত্রের খবর, এদিন লিখিতভাবে ইস্তফাপত্র জমা দেওয়ার পর থেকেই প্রশাসনিক ও রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। যদিও তাঁর পদত্যাগের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।

জয়দেব ঘটকের এই আকস্মিক পদত্যাগকে কেন্দ্র করে কন্দি পৌরসভার ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে। এখন প্রশ্ন, পৌরসভার পরবর্তী পৌরপিতা হিসেবে কে দায়িত্ব নেবেন এবং প্রশাসনিক কাজকর্ম কীভাবে পরিচালিত হবে।

এদিকে, বিষয়টি নিয়ে প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকেই তাকিয়ে রয়েছেন রাজনৈতিক মহল, পৌরসভার প্রতিনিধিরা এবং সাধারণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + 6 =