কি বলছে দ্য ব্যাটল অফ বেঙ্গল – মানে ২০২৬ এর বিধান সভার নির্বাচনের ফলাফল

আনন্দ মুখোপাধ্যায় :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: বৃহস্পতিবার ২৩,এপ্রিল :: আজ পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষ হলো । বহু বছর পর এবার দেখা গেলো মতের ওপর এক শান্তি পূর্ণ ভোট । এবার ভবতে হবে ভোটার শতাংশ অনুযায়ী ভোটের ফল কোনদিকে যেতে পারে ।

আমাদের কাগজের একটি বুথ ফেরত সমীক্ষা একটা আন্দাজ দিতে পারে জনগণের  মেজাজের । যদিও এই সমীক্ষার থেকে কোনো নিশ্চিত সিদ্ধান্তে আসা যাবেনা কারণ এটি একেবারেই অনুমান নির্ভর সমীক্ষা ।

প্রথম দফার নির্বাচনঃ ১৫২ টি আসন

তারিখঃ ২৩ এপ্রিল, ২০২৬

১) কোচবিহার জেলাঃ মোট আসন – ৯

২০২১ এর ফলঃ বিজেপি – ৭ , তৃণমূল – ২
২০২৪ এর ফলঃ বিজেপি – ৪, তৃণমূল – ৫
২০২৬ এর সম্ভাব্য ফলঃ বিজেপি – ৬, তৃণমূল – ৩

বিজেপি যে আসনগুলি জিততে পারে – মেখলিগঞ্জ, মাথাভাঙা, কোচবিহার উত্তর, কোচবিহার দক্ষিন, নাটাবাড়ি, তুফানগঞ্জ
তৃণমূল যে আসনগুলি জিততে পারে – শিতলকুচি, সিতাই ও দিনহাটা

২) আলিপুরদুয়ার জেলাঃ মোট আসন – ৫

২০২১ এর ফলঃ বিজেপি – ৫ , তৃণমূল – ০
২০২৪ এর ফলঃ বিজেপি – ৫, তৃণমূল – ০
২০২৬ এর সম্ভাব্য ফলঃ বিজেপি – ৫, তৃণমূল – ০

বিজেপি যে আসনগুলি জিততে পারে – কুমারগ্রাম, কালচিনি, আলিপুরদুয়ার, ফালাকাটা, মাদারিহাট
তৃণমূল যে আসনগুলি জিততে পারে – কোন আসনেই সম্ভাবনা নেই।

৩) জলপাইগুড়ি জেলাঃ মোট আসন – ৭

২০২১ এর ফলঃ বিজেপি – ৪ , তৃণমূল – ৩
২০২৪ এর ফলঃ বিজেপি – ৪, তৃণমূল – ৩
২০২৬ এর সম্ভাব্য ফলঃ বিজেপি – ৫ , তৃণমূল – ২

বিজেপি যে আসনগুলি জিততে পারে – ধুপগুড়ি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি, ডাবগ্রাম-ফুলবাড়ি, নাগরাকাটা
তৃণমূল যে আসনগুলি জিততে পারে – মাল ও রাজগঞ্জ

৪) দার্জিলিং জেলাঃ মোট আসন – ৬

২০২১ এর ফলঃ বিজেপি – ৫ , তৃণমূল – ১
২০২৪ এর ফলঃ বিজেপি – ৬, তৃণমূল – ০
২০২৬ এর সম্ভাব্য ফলঃ বিজেপি – ৬, তৃণমূল – ০

বিজেপি যে আসনগুলি জিততে পারে – দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ং, মাটিগাড়া-নক্সালবাড়ি, শিলিগুড়ি, ফাঁসিদেওয়া
তৃণমূল যে আসনগুলি জিততে পারে – কোন আসনেই সম্ভাবনা নেই।

৫) উত্তর দিনাজপুর জেলাঃ মোট আসন – ৯

২০২১ এর ফলঃ বিজেপি – ২ , তৃণমূল – ৭
২০২৪ এর ফলঃ বিজেপি – ৪, তৃণমূল – ৪, কংগ্রেস – ১
২০২৬ এর সম্ভাব্য ফলঃ বিজেপি – ৪, তৃণমূল – ২, কংগ্রেস – ৩

বিজেপি যে আসনগুলি জিততে পারে – করণদিঘি,হেমতাবাদ, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ
তৃণমূল যে আসনগুলি জিততে পারে – চোপরা, ইসলামপুর
কংগ্রেস যে আসনগুলি জিততে পারে – গোয়ালপোখ্র, চাকুলিয়া, ইটাহার (এই আসনটি তৃণমূলের প্রভাব থাকলেও এবারে তারা দ্বন্দে দীর্ণ, অ্যাডভান্টেজ কংগ্রেস)

৬) দক্ষিন দিনাজপুর জেলাঃ মোট আসন – ৬

২০২১ এর ফলঃ বিজেপি – ৩ , তৃণমূল – ৩
২০২৪ এর ফলঃ বিজেপি – ৩, তৃণমূল – ৩
২০২৬ এর সম্ভাব্য ফলঃ বিজেপি – ৫, তৃণমূল – ১, কংগ্রেস – ০

বিজেপি যে আসনগুলি জিততে পারে – কুশমন্ডি, বালুরঘাট, তপন, গঙ্গারামপুর, হরিরামপুর
তৃণমূল যে আসনগুলি জিততে পারে – কুমারগঞ্জ

৭) মালদহ জেলাঃ মোট আসন – ১২

২০২১ এর ফলঃ বিজেপি – ৪ , তৃণমূল – ৮
২০২৪ এর ফলঃ বিজেপি – ৬, তৃণমূল – ০, কংগ্রেস – ৬
২০২৬ এর সম্ভাব্য ফলঃ বিজেপি – ৬, তৃণমূল – ১, কংগ্রেস – ৫

বিজেপি যে আসনগুলি জিততে পারে – হাবিবপুর, গাজোল, মানিকচক, মালদহ, ইংলিশবাজার, বৈষ্ণবনগর
তৃণমূল যে আসনগুলি জিততে পারে – হরিশচন্দ্রপুর
কংগ্রেস যে আসনগুলি জিততে পারে – চাঁচল, মালতিপুর, রতুয়া, সুজাপুর, মোতাবাড়ি

৮) মুর্শিদাবাদ জেলাঃ মোট আসন – ২২

২০২১ এর ফলঃ বিজেপি – ২ , তৃণমূল – ২০
২০২৪ এর ফলঃ বিজেপি – ৩ তৃণমূল – ১৫, কংগ্রেস – ৩, বাম – ১
২০২৬ এর সম্ভাব্য ফলঃ বিজেপি – ৩, তৃণমূল – ১২, কংগ্রেস – ৫, বাম – ১, হুমায়ূন – ১

বিজেপি যে আসনগুলি জিততে পারে – জঙ্গিপুর, মুর্শিদাবাদ, বরোয়ান
তৃণমূল যে আসনগুলি জিততে পারে – সামসেরগঞ্জ, সুটি, সাগরদিঘি, ভগবানগোলা, রানিনগর, নবগ্রাম, খড়গ্রাম, কান্দি, বেলডাঙা, হরিহরপাড়া, নওদা, ডোমকল
কংগ্রেস যে আসনগুলি জিততে পারে – ফারাক্কা, রঘুনাথগঞ্জ, লালগোলা, ভরতপুর, বহরমপুর,
হুমায়ূন – রেজিনগর
বামফ্রন্ট – জলঙ্গি

** এই জেলায় বিজেপিকে নিশ্চিত আসন ছাড়া কোথাও সম্ভাবনায় রাখিনি, তার কারণ এই জেলায় ৬০ শতাংশের বেশি মুসলমান ভোটার। বিজেপি বাদে বাকি দলের বাক্সে তাদের ভোট পড়ার সম্ভাবনা ষোলো আনা। এখানে ভোট কাটাকাটিতে বিজেপি আরও দুটি আসনে জয়লাভ করলে অবাক হবেন না।

৯) পূর্ব মেদিনীপুর জেলাঃ মোট আসন – ১৬

২০২১ এর ফলঃ বিজেপি – ৭ , তৃণমূল – ৯
২০২৪ এর ফলঃ বিজেপি – ১৫, তৃণমূল – ১
২০২৬ এর সম্ভাব্য ফলঃ বিজেপি – ১৩, তৃণমূল – ৩,

বিজেপি যে আসনগুলি জিততে পারে – তমলুক, পাঁশকুড়া পূর্ব, পাঁশকুড়া পশ্চিম, ময়না, নন্দকুমার, মহিষাদল, হলদিয়া, নন্দীগ্রাম, কাঁথি উত্তর, কাঁথি দক্ষিন, খেজুরি, রামনগর, এগরা
তৃণমূল যে আসনগুলি জিততে পারে – চন্ডিপুর, পটাশপুর ভগবানপুর

১০) পশ্চিম মেদিনীপুর জেলাঃ মোট আসন – ১৫

২০২১ এর ফলঃ বিজেপি – ২ , তৃণমূল – ১৩
২০২৪ এর ফলঃ বিজেপি – ১, তৃণমূল – ১৪
২০২৬ এর সম্ভাব্য ফলঃ বিজেপি – ৭, তৃণমূল – ৮,

বিজেপি যে আসনগুলি জিততে পারে – দাঁতন, কেশিয়ারি, খড়গপুর সদর, ডেবরা, ঘাটাল, চন্দ্রকোনা, মেদিনীপুর
তৃণমূল যে আসনগুলি জিততে পারে – নারায়নগড়, সবং, পিংলা, খড়্গপুর গ্রা, দাসপুর, গড়বেতা, শালবনি, কেশপুর

১১) ঝাড়গ্রাম জেলাঃ মোট আসন – ৪

২০২১ এর ফলঃ বিজেপি – ০ , তৃণমূল – ৪
২০২৪ এর ফলঃ বিজেপি – ০, তৃণমূল – ৪
২০২৬ এর সম্ভাব্য ফলঃ বিজেপি – ২, তৃণমূল – ২,

বিজেপি যে আসনগুলি জিততে পারে – নয়াগ্রাম, ঝাড়্গ্রাম
তৃণমূল যে আসনগুলি জিততে পারে – গোপীবল্লভপুর, বীনপুর

১২) পুরুলিয়া জেলাঃ মোট আসন – ৯

২০২১ এর ফলঃ বিজেপি – ৬ , তৃণমূল – ৩
২০২৪ এর ফলঃ বিজেপি – ৩, তৃণমূল – ৬
২০২৬ এর সম্ভাব্য ফলঃ বিজেপি – ৮, তৃণমূল – ১,

বিজেপি যে আসনগুলি জিততে পারে – বলরামপুর, বাগমুন্ডি, জয়পুর, পুরুলিয়া, মানবাজার, কাশিপুর, পারা, রঘুনাথপুর
তৃণমূল যে আসনগুলি জিততে পারে – বান্দোয়ান

১৩) বাঁকুড়া জেলাঃ মোট আসন – ১২

২০২১ এর ফলঃ বিজেপি – ৮ , তৃণমূল – ৪
২০২৪ এর ফলঃ বিজেপি – ৫, তৃণমূল – ৭
২০২৬ এর সম্ভাব্য ফলঃ বিজেপি – ১০, তৃণমূল – ২,

বিজেপি যে আসনগুলি জিততে পারে – শালতোড়া, ছাতনা, রানিবাঁধ, বাঁকুড়া, বড়জোরা, ওন্দা, বিষ্ণূপুর, কোতুলপুর, ইন্দা, সোনামুখী
তৃণমূল যে আসনগুলি জিততে পারে – রায়পুর, তালড্যাঙরা

১৪) পশ্চিম বর্ধমান জেলাঃ মোট আসন – ৯

২০২১ এর ফলঃ বিজেপি – ৩ , তৃণমূল – ৬
২০২৪ এর ফলঃ বিজেপি – ৩, তৃণমূল – ৬
২০২৬ এর সম্ভাব্য ফলঃ বিজেপি – ৭, তৃণমূল – ২,

বিজেপি যে আসনগুলি জিততে পারে – পান্ডবেশ্বর, দূর্গাপুর পূর্ব, দূর্গাপুর পশ্চিম, রানিগঞ্জ, আসালসোল উত্তর, আসানসোল দক্ষিন,কুলটি
তৃণমূল যে আসনগুলি জিততে পারে – জামুরিয়া, বারাবানি
১৫) বীরভূম জেলাঃ মোট আসন – ১১

২০২১ এর ফলঃ বিজেপি – ১ , তৃণমূল – ১০
২০২৪ এর ফলঃ বিজেপি – ০, তৃণমূল – ১১
২০২৬ এর সম্ভাব্য ফলঃ বিজেপি – ৪, তৃণমূল – ৭,

বিজেপি যে আসনগুলি জিততে পারে – দুবরাজপুর, সিউরি, সাঁইথিয়া, রামপুরহাট
তৃণমূল যে আসনগুলি জিততে পারে – বোলপুর, নানুর, লাবপুর, ময়ুরেশ্বর, হাসান, নলহাটী, মুরারই

১৫ জেলার ১৫২ আসনে ২৩ এপ্রিলের নির্বাচনে কী সভাবনাঃ

২০২১ এর ফলঃ বিজেপি – ৫৯ , তৃণমূল – ৯৩
২০২৪ এর ফলঃ বিজেপি – ৬২ তৃণমূল – ৭৯, কংগ্রেস – ১০ বাম – ১
২০২৬ এর সম্ভাব্য ফলঃ বিজেপি – ৯১ , তৃণমূল – ৪৬ , কংগ্রেস – ১৩ , বাম – ১ , হুমায়ূন -১

প্রথম দফার ১৫২ আসনে অনেক পিছিয়ে পড়তে পারে তৃণমূল। কংগ্রেস ও অন্যান্যদের উঠে আসার সম্ভাবনা অনেকটাই যদিও তারা বিজেপি বিরোধী। দক্ষিনবঙ্গ, কলকাতা, হাওড়া, হুগলির দ্বিতীয় দফা ভোটে ১৪২ আসনে বিজেপিকে অন্তত ৬০ টা আসন আনতে হবে।

পাওয়ার প্লে’তে বিজেপি লড়াকু স্কোর করে রাখবে এটাই জনআন্দাজ, কিন্তু শ্লগ ওভারে তারা কতটা হেলিকপটার শট মেরে ম্যাচ পকেটে পুরতে পারবে সেটাই দেখার।

আমাদের এই সমীক্ষা যেহেতু অনুমান নির্ভর তাই এটি একেবারেই আসল ফলা ফলের  আদৌ মিল নাও থাকতে পারে ||

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × three =