কৃষ্ণনগরে অন্নপূর্ণা যোজনার শংসাপত্র আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হলো মহিলাদের হাতে।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কৃষ্ণনগর :: বুধবার ৩,জুন :: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পূর্ব ঘোষিত অন্নপূর্ণা যোজনার শংসাপত্র তুলে দেওয়া হল নদিয়ার মহিলাদের হাতে। এদিন কৃষ্ণনগর রবীন্দ্রভবনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে উপস্থিত বিধায়ক ও জেলা প্রশাসনের আধিকারিকদের উপস্থিতিতে এই সংসপত্র তুলে দেওয়া হয়।

এদিনের শংসাপত্র প্রধান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নদীয়ার জেলা শাসক শ্রীকান্ত পল্লী সহ কৃষ্ণনগর উত্তর ও দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক ছাড়াও নদিয়া জেলা প্রশাসনের আধিকারিকরা। এদিন অন্নপূর্ণা যোজনার শংসাপত্র পেয়ে অত্যন্ত খুশি বিভিন্ন ব্লকের মহিলারা।

অন্নপূর্ণা যোজনার ফর্ম নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন রকম প্রতিক্রিয়া তৈরি হয়েছিল। সমালোচিত হয়েছিল এই প্রকল্পের।

এদিন আনুষ্ঠানিকভাবে অন্নপূর্ণা যোজনা শুরু হওয়ার পর শংসাপত্র তুলে দেওয়া হল সমস্ত মহিলার হাতে। সেই সাথে জেলায় প্রায় ২ লক্ষ ৬০ হাজার মহিলা রাজ্য সরকার ঘোষিত নতুন প্রকল্প অন্নপূর্ণা যোজনার সাথে প্রাথমিকভাবে সামিল হলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + ten =