কৃষ্ণনগরে প্রধানমন্ত্রীর জনসভা – নরেন্দ্র মোদী বললেন বেশি ভোটের হার মানেই বিজেপির জিত হবে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কৃষ্ণনগর :: বৃহস্পতিবার ২৩,এপ্রিল :: কৃষ্ণনগরে বিজেপি প্রার্থীর সমর্থনে ‘বিজয় সংকল্প সভায়’ যোগ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সেখান থেকেই বাংলার নির্বাচনী পরিবেশ এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশনের ভূয়সী প্রশংসা করলেন তিনি। প্রধানমন্ত্রীর দাবি, গত ৫০ বছরে পশ্চিমবঙ্গ এমন হিংসামুক্ত নির্বাচন দেখেনি।

এদিন সভার শুরুতেই প্রধানমন্ত্রী প্রথম দফার ভোটারদের অভিনন্দন জানিয়ে বলেন, “আজ পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট চলছে। আমি সকল ভোটারকে অভিনন্দন জানাচ্ছি। সকলকে এই গণতন্ত্রের উৎসবে সামিল হতে হবে।”

তিনি আরও যোগ করেন যে, এবারের নির্বাচনে ভোটদানের হার পূর্বের সব রেকর্ড ভেঙে দিচ্ছে, যা রাজ্যের মানুষের সচেতনতারই পরিচয়।

বাংলার চিরাচরিত নির্বাচনী হিংসার প্রসঙ্গ টেনে মোদি বলেন, “আমি যত দিন রাজনীতিতে এসেছি, বলতে পারি গত ৫০ বছরে প্রথম এমন নির্বাচন হচ্ছে যেখানে সবচেয়ে কম হিংসার ঘটনা ঘটছে। আগে তো মানুষকে ফাঁসিতে ঝুলিয়ে বলা হতো আত্মহত্যা করেছে। এই পরিবর্তনের জন্য আমি নির্বাচন কমিশনকে অভিনন্দন জানাই।”

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × four =