কোচবিহারের নাটাবাড়িতে উত্তেজনা – টাকা ফেরতের পর ডিম ছুড়ে বিক্ষোভ গ্রামবাসীদের

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নাটবাড়ি :: শনিবার ২০,জুন :: কোচবিহারের নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের পানিশালা অঞ্চলে এক চাঞ্চল্যকর ঘটনার জেরে রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে।

স্থানীয় সূত্রের দাবি, ১৮৮ নম্বর বুথের পঞ্চায়েত সদস্য সুনন্দা রায় সরকার ও তাঁর স্বামী চিরঞ্জিত সরকার আবাস যোজনার নামে নেওয়া তথাকথিত “কার্ড মানির” টাকা সংশ্লিষ্টদের হাতে হাতে ফিরিয়ে দেন। এরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

অভিযোগ, টাকা ফেরত দেওয়ার সময় বা তার পরপরই ক্ষুব্ধ গ্রামবাসীদের একাংশ তাঁদের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হন এবং ডিম নিক্ষেপের মাধ্যমে বিক্ষোভ প্রদর্শন করেন। ঘটনাস্থলে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানা গেছে।

ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। বিষয়টি নিয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 3 =