কোচবিহারের রাজারহাট টাকাগাছ গ্রাম পঞ্চায়েতের প্রধান রুমি বর্মনের পদত্যাগের দাবিতে তাঁর বাড়ির সামনে বিক্ষোভে সামিল হলেন স্থানীয় মহিলারা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: বৃহস্পতিবার ৯,জুলাই :: কোচবিহারের রাজারহাট টাকাগাছ গ্রাম পঞ্চায়েতের প্রধান রুমি বর্মনের পদত্যাগের দাবিতে তাঁর বাড়ির সামনে বিক্ষোভে সামিল হলেন স্থানীয় মহিলারা।

বিক্ষোভকারীদের অভিযোগ, প্রধান ও তাঁর স্বামী আবাস যোজনা-সহ একাধিক সরকারি প্রকল্পে দুর্নীতির সঙ্গে জড়িত। পাশাপাশি, এলাকার রাস্তা নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ না করেই সরকারি অর্থ আত্মসাতের অভিযোগও তোলেন তাঁরা।

                                                    সৌগত ঘোষ ( স্থানীয় বিজেপি পঞ্চায়েত সদস্য)

বৃহস্পতিবার হাতে প্ল্যাকার্ড নিয়ে প্রধানের বাড়ির সামনে বিক্ষোভ দেখান স্থানীয় মহিলারা। এ সময় প্রধানের সঙ্গে তাঁদের বাগ্‌বিতণ্ডাও হয়।

বিক্ষোভকারীদের দাবি, দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে প্রধান যেন অবিলম্বে পদত্যাগ করেন। অভিযোগের মুখে প্রধান শেষ পর্যন্ত পদত্যাগ করতে রাজি হয়েছেন বলে বিক্ষোভকারীদের দাবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − thirteen =