কোচবিহারে জমি দখল মুক্ত করলো রেল দপ্তর

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: শুক্রবার ২২,মে :: অবৈধ নির্মাণ ভাঙতে এবার বুলডোজার চালালো রেল দপ্তর। রাজ্য সরকারের পট পরিবর্তন হবার পর, বিজেপি পরিচালিত রাজ্য সরকার গঠন হতেই অবৈধভাবে জমি দখল ও অবৈধ নির্মাণের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে।

সেই মোতাবেক রেল দপ্তরের জমিতে অবৈধভাবে নির্মাণ ভাঙতে এবং জমির দখলমুক্ত করতে তৎপর হয়েছে রেল দপ্তর। বৃহস্পতিবার এই চিত্র দেখা গেল কোচবিহার নিউ কোচবিহার রেল স্টেশন সংলগ্ন এলাকায়। যেখানে প্রচুর পুলিশ মোতায়েন করে বুলডোজার দিয়ে অবৈধ নির্মাণ ভেঙ্গে দিল রেল দপ্তর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + 5 =