কোচবিহার জেলা পুলিশের ডিএসপি ট্রাফিক বিক্রম প্রসাদ, আইসি কোতওয়ালি সুকুমার ঘোষ , ডেপুটি ম্যাজিস্ট্রেট, শাসক দলের প্রতিনিধি হিসেবে বিরাজ বোস নেতৃত্বে একটি টিম এদিন বাজার পরিদর্শন করেন

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: রবিবার ২,আগস্ট :: সবজি ও গালামাল জিনিসের উপর দাম নিয়ন্ত্রণে রয়েছে কি না এই নিয়ে রবিবার সকালে ভবানীগঞ্জ বাজার পরিদর্শন করলেন প্রশাসন।

কোচবিহার জেলা পুলিশের ডিএসপি ট্রাফিক বিক্রম প্রসাদ, আইসি কোতওয়ালি সুকুমার ঘোষ , ডেপুটি ম্যাজিস্ট্রেট, শাসক দলের প্রতিনিধি হিসেবে বিরাজ বোস নেতৃত্বে একটি টিম এদিন বাজার পরিদর্শন করেন ।জানা যায় বেশি কিছু জায়গায় থেকে সবজি সহ বিভিন্ন জিনিসের দাম নিয়ে অভিযোগ আসছিল বিষয় কে সামনে রেখে এদিন অভিযান চালানো হয় । বাজার সূত্রে জানা গিয়েছে বর্তমান পটলের দাম ৬০ টাকা কেজি, মিষ্টি কুমড়া ৩০ টাকা কেজি, করলা ৮০ টাকা ঝিঙা ৪০, টমেটো ৪০ টাকা কেজি বিক্রি করা হচ্ছে ।

প্রসাশনের পক্ষ থেকে করলা দাম নিয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয় । বিরাজ বোস বলেন,এই সরকার মানুষের সরকার । তাই বাজার দরের উপর নিয়ত্রন আনাতে এই পরিদর্শন করা   হয়েছে । তবে ব্যবসায়ীরা ভালো সাড়া দিচ্ছেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + 6 =