ক্ষিপ্ত বাসিন্দারা গিতালদহ পুলিশ ফাঁড়িতে চড়াও একদল গ্রামবাসী সরাসরি পুলিশ ফাঁড়ির ভেতরে ঢুকে ভাঙচুর চালায় –

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দিনহাটা :: শুক্রবার ২১,আগস্ট :: পাচারকারী সন্দেহে পুলিশের আটক করাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল দিনহাটা ১ এর গিতালদহ ২ নম্বর পঞ্চায়েতের জারিধরলা গ্রামে।

পাচারকারী সন্দেহে সাদ্দাম আলি নামে এক ব্যক্তিকে পুলিশ আটক করার পর থেকেই তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। ওই ব্যক্তিকে অবিলম্বে ছেড়ে দেওয়ার দাবিতে জারিধরলা ও দরিবোদ এলাকার ক্ষিপ্ত বাসিন্দারা গিতালদহ পুলিশ ফাঁড়িতে চড়াও হয়ে ব্যাপক বিক্ষোভ শুরু করেন

পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে একদল গ্রামবাসী সরাসরি পুলিশ ফাঁড়ির ভেতরে ঢুকে ভাঙচুর চালায়। এই আকস্মিক হামলায় ফাঁড়ির বেশ কিছু আসবাবপত্র ও সরকারি সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে।ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী নিয়ে গিতালদহ ফাঁড়িতে পৌঁছান দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক প্রশান্ত দেবনাথ এবং দিনহাটা থানার আইসি বুধাদিত্য রায়। পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

পুলিশ কঠোর পদক্ষেপের মাধ্যমে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। গোটা এলাকায় চরম উত্তেজনা থাকায় পুলিশি টহল ও নজরদারি বহুগুণ বাড়ানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 12 =