সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: মঙ্গলবার ১৯,মে :: ফের একবার সাফল্য পেল এসএসবির ৪১ নম্বর ব্যাটেলিয়ান। গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমার খড়িবাড়ির ভালুকগাড়ার ৩২৭নং জাতীয় সড়ক এলাকায় অভিযান চালায় এসএসবির ৪১ নম্বর ব্যাটেলিয়ানের জাওয়ানরা।
এরপর সেখানে এক ব্যক্তিকে আটক করে এবং লাগাতার জিজ্ঞাসাবাদ করা হয়। ওই ব্যক্তির কথা একাধিক অসঙ্গতি মেলায় আরোও বেশি সন্দেহ হয় এসএসবি জাওয়ানদের।
ওই ব্যক্তিকে তল্লাশি চালাতেই উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ। এরপরেই এই ঘটনায় ওই ব্যক্তিকে আটক করে খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেয় এস এস বি।
খড়িবাড়ি থানার পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা করে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। ধৃতের নাম ধৃত নবীন থাপা মগর(৩১)। সে নেপালের কাঁকরভিটার বাসিন্দা। খড়িবাড়ী থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের কাছ থেকে দুটি পিস্তল ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে।
উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও কার্তুজ বিহারের কিষানগঞ্জ থেকে নিয়ে এসেছি। এবং খড়িবাড়ির ইন্দো নেপাল সীমান্তের পানিট্যাঙ্কিতে হস্তান্তরের ছক ছিল ধৃতর । তবে এই ঘটনার সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে তা ক্ষতিয়ে দেখা হচ্ছে। মঙ্গলবার ধৃতকে শিলিগুড়ি মহাকুমা আদালতে তোলা হবে।

