নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: সোমবার ২,মার্চ :: খড় বোঝাই ভ্যান গাড়িতে আগুন লাগার ঘটনায় আতঙ্ক । রানীগঞ্জ অভিমুখ থেকে আসানসোল অভিমুখে যাচ্ছিল একটি খড় বোঝাযই ৪০৭ গাড়ি। হঠাৎই সেই গাড়িতেই কোন এক অজানা কারণে আগুন লেগে যায়।
মুহূর্তে সেই আগুন ছড়িয়ে পড়ে গাড়ির চারপাশে। ১৯ নম্বর জাতীয় সড়কের জেকে নগর ও বেনালির মাঝে এই ঘটনায় গাড়ি চালক গাড়ির কেবিনেই আটকে পড়ে। বিষয়টি লক্ষ্য করে স্থানীয়রা তৎপর হয়ে দ্রুত তাকে গাড়ির কেবিন থেকে উদ্ধার করে নিয়ে আসে।
তবে খড়ের আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। প্রথমে স্থানীয়রা এ আগুন নেভাবার জন্য তৎপরতা হয়ে ওঠেন।খবর পেয়ে রানিগঞ্জ থেকে দমকলের একটি ইঞ্জিন পৌছে আগুন নেভানোর চেষ্টা চালায়। তবে গাড়িটি ভশ্মিভূত হয়ে যায়।

