খনির নিচে আগুন আতঙ্ক,চিরতরে বন্ধ হতে পারে খান্দরা কোলিয়ারির নাগ কাজোড়া ইউনিট।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: সোমবার ৩১,আগস্ট :: অন্ডালের বাকলা এরিয়ার ইসিএল এর খান্দরা কোরিয়ারির নাগ কাজোড়া ইউনিট কোলিয়ারিটির খনির নিচে কয়েকটি জায়গায় গ্যাস ও আগুনের উপস্থিতিতে আপাতত কোলিয়ারি টি বন্ধের মুখে।

শনিবার রাত্রি থেকে খনির নিচে আগুনের উপস্থিতি লক্ষ্য করা যায় সঙ্গে সঙ্গেই খনির নিচে থেকে কর্মরত শ্রমিকদের অক্ষত অবস্থায় ওপরে তুলে আনার পর আপাতত খনিটিকে বন্ধ করতে চলেছে ইসিএল এমনটাই প্রাথমিকভাবে সুত্র মারফৎ জানা যায়।

বন্ধ হতে পারে এমন আশঙ্কায় আশঙ্কিত খনিতে কর্মরত প্রায় শ তিনেক খনি কর্মী। রবিবার এই বিষয়ে কোলিয়ারির সমস্ত শ্রমিক সংগঠন মিলে কিভাবে কোলিয়ারিটিকে বাঁচানো যায় তা নিয়ে এক প্রস্ত আলোচনা সারেন।

আলোচনায় কোলিয়ারির এজেন্ট এম সিং জানান, আপাতত শ্রমিকদের সুরক্ষার কথা ভেবে কোলিয়ারিটি বন্ধ করার ব্যবস্থা চলছে। তবে শীঘ্রই খাদানের নিচে আগুন নিয়ন্ত্রণ করা যাবে এবং কোলিয়ারিটিকে পুনরায় পুনর্জীবিত করার প্রচেষ্টা চলছে।

যদিও শ্রমিক সংগঠন সি আই টি ইউ নেতা আহমেদ খাঁন জানান, আজ কোলিয়ার এই অবস্থার জন্য সম্পূর্ণরূপে কোলিয়ারি কর্তৃপক্ষ দায়ী। তিনি বলেন ম্যানেজমেন্টের কাছে তাদের দাবি থাকছে কেন কোলিয়ারিটি বন্ধ করা হচ্ছে? কদিন পর কোলিয়ারির অবস্থা স্বাভাবিক হবে?এবং এই কোলিয়ারীর শ্রমিকদের কি হবে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − seven =