গঙ্গাজলঘাটিতে পুলিশের অভিযানে আটক সাতটি ওভারলোড বালিবাহী গাড়ি

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: গঙ্গাজলঘাটি :: বৃহস্পতিবারে ২১,মে :: ওভারলোড বালি পরিবহণ রুখতে কড়া অ্যাকশন নিল বাঁকুড়া জেলা পুলিশের গঙ্গাজলঘাটি থানা। গঙ্গাজলঘাটি থানার উদ্যোগে বিশেষ অভিযান চালিয়ে বড়জোড়া–দুর্লভপুর রাজ্য সড়ক থেকে সাতটি ওভারলোড বালিবাহী গাড়ি আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই মাঝে মাঝে অতিরিক্ত বোঝাই বালিবাহী গাড়ির বিরুদ্ধে অভিযোগ উঠছিল। এর ফলে যেমন রাস্তার ক্ষতি হচ্ছে, তেমনই বাড়ছে দুর্ঘটনার আশঙ্কাও। সেই কারণেই এদিন অভিযান চালিয়ে নিয়ম ভঙ্গকারী গাড়িগুলিকে আটক করা হয়।

গঙ্গাজলঘাটি থানার পুলিশ জানিয়েছে, আটক গাড়িগুলির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আগামী দিনেও ওভারলোড পরিবহণের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশ সূত্রে জানা গেছে। পুলিশের এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় মানুষজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 − seven =