গদাধর ক্যানেলের সংস্কার শুরু হয়েছে জলপাইগুড়ি তে। খুশি এলাকার বাসিন্দারা সহ জলপাইগুড়ি শহরের মানুষ জনও

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জলপাইগুড়ি :: শনিবার ১১,জুলাই :: জলপাইগুড়ি শহরের পুরো জল পাস হবার একমাত্র রাস্তা গদাধর ক্যানেল।আর সেই ক্যানেলের সংস্কার শুরু করে দিয়েছে জলপাইগুড়ি সেচ দপ্তর।

প্রতিবছর ই বর্ষার মূহুর্তে এই ক্যানেলের সংস্কার শুরু করে দেয় সেচ দপ্তর। এইবার ও বর্ষার সময়েই গদাধর ক্যানেলের সংস্কার শুরু করে দিয়েছে।এদিন জেসিবি এনে ক্যানেলের চারিপাশের নোংরা আবর্জনার স্তুপ সরিয়ে দেবার কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই দুইদিনের মধ্যেই পুরো কাজ শেষ হবার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট ঠিকাদার। আপাতত ক্যানেলের জমা নোংরা অনেক টাই পরিস্কার হয়েছে।

জলপাইগুড়ি পৌরসভার বেশি ভাগ ওয়ার্ডের জল এই ক্যানেলের মাধ্যমে পাস করা হয়। ফলে বর্ষার মূহুর্তে ক্যানেলের সংস্কার শুরু হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন শহরের বাসিন্দারা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × two =