নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কুলতলী :: বৃহস্পতিবার ৩০,এপ্রিল :: দক্ষিণ ২৪ পরগনার কুলতলী এলাকায় গভীর রাতে প্রবল বৃষ্টির মধ্যে অটো রিকশায় ইভিএম মেশিন নিয়ে যাওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। অভিযোগ, কোনও প্রশাসনিক নিরাপত্তা ছাড়াই অটোয় করে ইভিএম বহন করা হচ্ছিল।
এই ঘটনাকে ঘিরে বিজেপি কর্মীরা প্রায় দেড় ঘণ্টা ধরে বিক্ষোভ দেখান এবং অটোটি ঘিরে রাখেন। বিজেপি কর্মীদের দাবি, তৃণমূলের মদতে ইভিএম মেশিনগুলি বদলানোর উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।
যদিও এই অভিযোগের বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে পৌঁছায় প্রশাসন।
পরে প্রশাসনের হস্তক্ষেপে অটো সহ ইভিএম মেশিনগুলি নিজেদের দায়িত্বে নিয়ে যাওয়া হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে।

