গয়েশপুর পৌরসভায় উদযাপন হলো ভারতীয় মজদুর সংঘের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: গয়েশপুর :: বৃহস্পতিবার ২৩,জুলাই :: ভারতীয় মজদুর সংঘ সর্ববৃহৎ কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন। এটি একটি অরাজনৈতিক ,স্বাধীন এবং জাতীয়তাবাদী শ্রমিক সংগঠন। যা শ্রমিকদের অধিকার রক্ষার পাশাপাশি দেশের অর্থনীতি ও শিল্প উন্নয়নে কাজ করে থাকে।

১৯৫৫ সালে ২৩ জুলাই বিশিষ্ট সমাজ চিন্তক ও রাষ্ট্রীয় সংসেবক সংঘের প্রচারক দত্তোপন্ত থেঙ্গাড়ি প্রতিষ্টা করেছিলেন। আজ গয়েশপুর পৌরসভায় ভারতীয় মজদুর সংঘের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হলো। রাষ্ট্রীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয়।

ভারত মাতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা অর্পণ করা হয়। উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় সংসেবক সংঘের নদীয়া জেলার প্রচার প্রমুখ পার্থিব মুখার্জি |

গয়েশপুর শহরে ভারতীয় মজদুর সংঘের সভাপতি জগন্নাথ শীল,সহ সভাপতি মনোজ দাস , পৌরসভার ভারতীয় মজদুর সংঘের সম্পাদক স্বপন দাস। পৌর আধিকারিক সহ স্থায়ী ও অস্থায়ী কর্মচারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − two =