গরু পাচারের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার কাটোয়াতে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাটোয়া :: মঙ্গলবার ১২,মে :: গরু পাচারের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার পানুহাট এলাকায়। অভিযোগ, পাঁচটি গরু নিয়ে ভাগীরথী পেরিয়ে নদীয়ার দিকে যাওয়ার সময় চারজনকে আটক করেন বিজেপি কর্মী-সমর্থকেরা।

এরপর তাদের গণধোলাই দেওয়া হয়।বিজেপির দাবি, ধৃতরা গরু পাচারের উদ্দেশ্যে গরুগুলি নিয়ে যাচ্ছিল। আটক করার পর তাদের কাছে গরু সংক্রান্ত কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেননি অভিযুক্তরা। এরপরেই উত্তেজিত হয়ে ওঠেন স্থানীয়রা এবং মারধর শুরু হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাটোয়া থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে চার অভিযুক্তকে উদ্ধার করে কাটোয়া থানায় নিয়ে যাওয়া হয়।

অন্যদিকে অভিযুক্তদের দাবি, তারা কদমপুকুর এলাকা থেকে চাষের কাজের জন্য গরুগুলি কিনে নিয়ে আসছিলেন। তবে তাদের কাছেও কোনও বৈধ নথি পাওয়া যায়নি বলে জানা গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + seventeen =