গাইঘাটার পিপলি থেকে নিষিদ্ধ ৪৫০ বোতল ফেনসিডিল সহ ধৃত তিন

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: রবিবার ৩০,আগস্ট :: এই তিন ব্যক্তিকে গতকাল রাত্রিতে ৪৫০ বোতল ফেনসিডিল সহ গাইঘাটা থানার সুটিয়া তদন্ত কেন্দ্রের অন্তর্গত পিপলির একটি ফাঁকা মাঠ থেকে ধরা হয়।

তাদের সঙ্গে থাকা তিনটি বস্তায় আলাদা আলাদা ভাবে মোট ৪৫০ বোতল নিষিদ্ধ ফেনসিডিল বা কাফ সিরাফ উদ্ধার করা হয়েছে। ধৃত ব্যক্তিরা হলেন অমিত ঘরামী, কল্যাণ হালদার, সুমন বড়াই। এদের প্রত্যেকের বাড়ি গাইঘাটার ঝাউ ডাঙায়।

ধৃতদেরকে শনিবার বারাসত জেলা আদালতে তোলা হয়েছে। প্রাথমিকভাবে মনে করেছে, ধৃতরা উদ্ধার হওয়া ফেনসিডিলগুলি কাঁটাতার পার করে বাংলাদেশের পাচারের উদ্দেশ্যে পিপলির একটি ফাঁকা মাঠে জড়ো হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × five =